বৈষ্ণব সাহিত্যে ভাবী, ভবন ও ভূত মিলিয়ে যে দূর প্রবাস তাকে মাথুর বলা হয়েছে। বৈষ্ণব রসশাস্ত্রে যাকে প্রবাস বলা হয়েছে, পদাবলী সাহিত্যে তাকেই মাথুর নামে অভিহিত করা হয়েছে। কৃষ্ণ মথুরায় চলে গেলে আর ফিরে না আসার পরিণামে তাঁর সঙ্গে শ্রীমতী রাধার যে চিরবিচ্ছেদ, যার ফলে রাধা এবং কৃষ্ণপ্রাণ গোপীদের অন্তরে বিরহজ্বালা সৃষ্টি হয়েছে, সেই দূর প্রবাসজনিত বিপ্রলম্ভ শৃঙ্গারের নাম মাথুর।