Subject

    বাংলা সাহিত্য

    Topic

    মাইকেল মধুসূদন দত্ত

    মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীর কবি ছিলেন?

    ক)
    অষ্টাদশ শতাব্দী
    খ)
    উনিশবিংশ শতাব্দী
    গ)
    বিংশ শতাব্দী
    ঘ)
    একবিংশ শতাব্দী

    Explanation

    - উনবিংশ শতাব্দীর বিখ্যাত কবি ও সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা। তার সংক্ষিপ্ত জীবনঃ জন্ম: ২৫ জানুয়ারি, ১৮২৪ খ্রিষ্টাব্দ, যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে। মৃত্যু: ২৯ জুন,১৮৭৩ খ্রিষ্টাব্দ। উপাধি: মাইকেল। প্রথম প্রকাশিত গ্রন্থ: Captive Lady (১৮৪৯) পিতার নাম: রাজনারায়ণ দত্ত। মাতার নাম: জাহ্নবী দেবী। শিক্ষাজীবন : কলকাতায় লালবাজার গ্রামার স্কুল,হিন্দু কলেজ,বিশপস কলেজ,ব্যারিস্টারি পড়তে বিলেতে যান। পেশা: প্রথমে আইন পেশায় জড়িতত হলেও লেখালেখি করে জীবিকা নির্বাহ করেন। খ্রিষ্টান ধর্ম গ্রহণ : ১৮৪৩ সালে। প্রথম নাটক: শর্মিষ্ঠা(১৮৫৯)। প্রথম কাব্য: তিলোত্তমা সম্ভব কাব্য(১৮৬০)। মহাকাব্য: মেঘনাদবধ কাব্য(১৮৬১)। শ্রেষ্ঠদান: অমিত্রাক্ষর ছন্দ। ♦ সাহিত্য স্বীকৃতি : ১.আধুনিক বাংলা কবিতার জনক ২.অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। ৩.প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা। ৪.সার্থক প্রহসন রচয়িতা। ৫.সার্থক নাটক রচয়িতা। ৬.বাংলাভাষায় সনেটের প্রবর্তক। ♦ সাহিত্য কর্ম: মহাকাব্য: মেঘনাদবধ, তিলোত্তমাসম্ভব কাব্য। গীতিকাব্য : বীরাঙ্গনা কাব্য,ব্রজাঙ্গনা কাব্য,চতুর্দশপদী কবিতাবলি। নাট্যগ্রন্থ : শর্মিষ্ঠা,পদ্মাবতী, কৃষ্ণকুমারী,মায়াকানন। প্রহসন :বুড়ো শালিকের ঘাঁরে রোঁ,একেই কি বলে সভ্যতা। গদ্যকাব্য : হেক্টর বধ ইংরেজি কাব্য: Captive lady, Vision of the past.

    Find Tutors

    View all Tutors