Subject

    রেলওয়ে

    Topic

    বিপিএসসি (বাংলাদেশ রেলওয়ে) (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) - ০৫.০৭.২০২৪

    মাইকেল মধুসূদন দত্ত এর প্রহসন-

    ক)
    ভাই ভাই এইত চাই
    খ)
    বিয়ে পাগলা বুড়ো
    গ)
    সধবার একাদশী
    ঘ)
    একেই বলে সভ্যতা

    Explanation

    - মাইকেল মধুসূদন দত্তের 'একেই কি বলে সভ্যতা' (১৮৫৯) সামাজিক প্রহসন। - নব্য ইংরেজি শিক্ষিত যুবকদের উচ্ছৃঙ্খলতা ও অনাচারের কাহিনীই এ প্রহসনের মূল সুর। - কলকাতার আধুনিকতার আলোকে নবকুমার শিক্ষিত হচ্ছে। - তার পিতা একজন পরম বৈষ্ণব সাধক। - ফলে তিনি বৃন্দাবনেই থাকেন। একসময় তিনি কলকাতায় বসবাস শুরু করেন। - এই সুযোগে নবকুমার কলকাতার নব্যশিক্ষিত যুবকদের নিয়ে 'জ্ঞানতরঙ্গিনী সভা' নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। - যার উদ্দেশ্য মদ্যপান ও বারবণিতা সঙ্গলাভ। - নবকুমার অধিক রাতে মদ্যপান করে মাতাল হয়ে ঘরে ফিরলে তার বাবা অত্যন্ত ব্যথিত হন এবং কলকাতার বসতি উঠিয়ে নিতে মনস্থ করেন। - এটিই এ প্রহসনের মূল বক্তব্য। মীর মশাররফ হোসেন রচিত প্রহসন 'ভাই ভাই এইতো চাই' (১৮৯৯)। - দীনবন্ধু মিত্র রচিত প্রহসন 'সধবার একাদশী' (১৮৬৬) ও 'বিয়ে পাগলা বুড়ো' (১৮৬৬)।

    Find Tutors

    View all Tutors