Subject
বাংলা ভাষা
Topic
বিবিধ
মাইকেল মধুসূদনের ‘পদ্মাবতী’ কোন শ্রেণির রচনা?
মাইকেল মধুসূদনের ‘পদ্মাবতী’ কোন শ্রেণির রচনা?
ক)
পৌরাণিক নাটকখ)
কমেডি নাটকগ)
কাহিনীকাব্যঘ)
মহাকাব্যExplanation
১৮৬০ সালেই মধুসূদন রচনা করেন পদ্মাবতী নাটকটি। এটিও পৌরাণিক নাটক। তবে এই নাটকের ভিত্তি পুরোপুরি ভারতীয় পুরাণ নয়। গ্রিক পুরাণের ‘অ্যাপেল অফ ডিসকর্ড’ গল্পটি ভারতীয় পুরাণের মোড়কে পরিবেশন করেছেন মধুসূদন। গ্রিক পুরাণের জুনো, প্যালাস ও ভেনাস এই নাটকে হয়েছেন শচী, মুরজা ও রতি। হেলেন ও প্যারিস হয়েছেন পদ্মাবতী ও ইন্দ্রনীল। তিন দেবীর মধ্যে রতিকে শ্রেষ্ঠ সুন্দরী নির্বাচিত করলে অন্য দুই দেবী ইন্দ্রনীলের প্রতি রুষ্টা হন এবং ইন্দ্রনীলের জীবনে বিপর্যয় নামিয়ে আনেন। শেষে রতি ও ভগবতীর চেষ্টায় ইন্দ্রনীল উদ্ধার পান এবং বিচ্ছিন্না স্ত্রী পদ্মাবতীর সঙ্গে তাঁর মিলন ঘটে। মূল গ্রিক উপাখ্যানটি বিয়োগান্তক হলেও, মাইকেল এই নাটকটিকে ইংরেজি ট্র্যাজি-কমেডির ধাঁচে করেছেন মিলনান্তক। এই নাটকে সংস্কৃত নাট্যরীতির প্রভাব অল্পই। প্লট-নির্মাণ, নাটকীয় দ্বন্দ্ব উপস্থাপনা ও চরিত্র চিত্রণে মাইকেল এখানে আগের থেকে পরিণত হয়েছেন।Related questions
নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?সার্ধশত জন্মবার্ষিকী। এখানে সার্ধশত কোন ধরনের শব্দ?নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরন করেন?‘হুলিয়া’ কবিতা কার রচনা?কোন গ্রন্থটি মহাকাব্য?অধ্যাপক আহমদ শরীফের মৃত্যসন কোনটি?অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?বাংলা বানানের নিয়ম অনুযায়ী একই শব্দের কোন বানান দুটিই শুদ্ধ?
