Subject

    বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)

    Topic

    প্রাচীন যুগ ও মধ্যযুগ

    'মহুয়া’ পালাটির রচয়িতা?

    ক)
    দ্বিজ কানাই
    খ)
    মনসুর বয়াতি
    গ)
    নয়নচাদ ঘোষ
    ঘ)
    দ্বিজ ঈশান

    Explanation

    মহুয়া মৈমনসিংহ গীতিকার অন্যতম শ্রেষ্ঠ পালা ।কবি দ্বিজ কানাই ৩০০ বছর পূর্বে 'মহুয়া সুন্দরী' নামে এই পালাগানটি রচনা করেন, যা আমাদের অনেকের কাছে 'নদের চাঁদ ও মহুয়া'র পালা বা গাথা নামে পরিচিত। মহুয়ার পালার প্রধান কয়েকটি চরিত্র হলো: - মহুয়া, - নদের চাঁদ, - হুমরা বেদে, - সাধু৷ মৈমনসিংহ-গীতিকায় ১০ টি গীতিকা স্থান পেয়েছে। এর মধ্যে - - চন্দ্রাবতী (নয়ানচাঁদ ঘোষ), - দেওয়ানা মদিনা (মনসুর বয়াতি), - মহুয়া (দ্বিজ কানাই), - মলুয়া (চন্দ্রাবতী), - কমলা (দ্বিজ ঈশান), - দেওয়ান ভাবনা, - দস্যু কেনারামের পালা (চন্দ্রাবতী), - রূপবতী, - কাজল রেখা, - কঙ্ক ও লীলা উল্লেখযোগ্য।

    Find Tutors

    View all Tutors