কালীপ্রসন্ন সিংহের সবচেয়ে বড় কীর্তি হল তাঁর সম্পাদনায় আঠারো পর্ব মহাভারত গদ্য আকারে বাংলায় অনুবাদ করা হয়েছে যা এখনও ব্যাপকভাবে পঠিত এবং প্রকাশিত হয়। এই অনুবাদটি ১৮৫৮ থেকে ১৮৬৬ এর ভিতরে প্রকাশিত হয়েছিল। তিনি তাঁর রচিত মহাভারত অনুবাদটি মহারানী ভিক্টোরিয়া কে উৎসর্গ করেছিলেন।