Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ইতিহাস ও সংস্কৃতি
মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন্ সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন্ সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক)
২ (দুই) নম্বরখ)
৩ (তিন) নম্বরগ)
৪ (চার) নম্বরঘ)
৫ (পাঁচ) নম্বরExplanation
১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে ৪টি সামরিক জোনে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন। -পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব সেক্টরে ভাগ করে। -এ সময়ে ঢাকা ২ নং সেক্টরের অধীনে ছিল। -নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে ২ নং সেক্টর গঠিত হয়। -এ সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ ও মেজর এটিএম হায়দার। -৩ নং সেক্টর আখাউড়া-ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকের কুমিল্লা, কিশোরগঞ্জ, সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা ও ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয়। -৪ নং সেক্টর সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই- শায়েস্তাগঞ্জ রেললাইন থেকে পূর্ব ও উত্তর দিকে সিলেট- ডাউকি সড়ক নিয়ে গঠিত হয়। -৫ নং সেক্টর সিলেট জেলার পূর্বাঞ্চল এবং সিলেট-ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ- ময়মনসিংহ সড়ক পর্যন্ত অঞ্চল নিয়ে গঠিত হয়।Related questions
মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘৭১-এর গেরিলা’এর পরিচালক কে?মোট সেক্টর কমান্ডারের সংখ্যা কত?মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়?চাঁদপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের কমান্ডার ছিলেন?মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টর এর অধীন ছিল?নূর মোহাম্মাদ শেখ কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন?
