Subject

    Bank Exam

    Topic

    বাংলাদেশ ব্যাংক (সহকারী পরিচালক) - ২৮.১০.২০২২

    "মস্কোতে কয়েকদিন" নামক ভ্রমণকাহিনীর রচয়িতা কে?

    ক)
    সৈয়দ মুজতবা আলী
    খ)
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    গ)
    ড. মুহাম্মদ এনামুল হক
    ঘ)
    অন্নদাশঙ্কর রায়

    Explanation

    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ভ্রমণকাহিনী বিষয়ক রচনা 'মস্কোতে কয়েকদিন' (১৯৫৯)। লেখক মাত্র নয় দিনের সফরে রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত ‘এশিয়ান-আফ্রিকান লেখক সম্মেলন'-এ অংশগ্রহণ করে অর্জিত জ্ঞান এবং রাশিয়ার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করে তা 'মস্কোতে কয়েকদিন' নামক গ্রন্থে তুলে ধরেন। - বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত উপন্যাস একটি কালো মেয়ের কথা । - চৈতালী ঘূর্ণি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস। - ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম তার ত্রয়ী উপন্যাস। - আরোগ্য নিকেতন, একটি কালো মেয়ের কথা , হাঁসুলী বাঁকের উপকথা ইত্যাদি তাঁর রচিত অন্যান্য উপন্যাস। - পথের ডাক, দ্বীপান্তর ও দুই পুরুষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটক এবং - রসকলি, ডাকহরকরা, বেদেনী তাঁর রচিত গল্প।

    Find Tutors

    View all Tutors