Subject

    বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)

    Topic

    প্রাচীন যুগ ও মধ্যযুগ

    মনসাবিজয় কাব্যের রচয়িতা কে?

    ক)
    কেতকা দাস
    খ)
    বিজয় গুপ্ত
    গ)
    বিপ্রদাস পিপিলাই
    ঘ)
    কানাহরি দত্ত

    Explanation

    বিপ্রদাস পিপলাই ছিলেন সর্পদেবী মনসার মাহাত্ম্যপ্রচারের উদ্দেশ্যে রচিত মনসামঙ্গল কাব্যধারার অন্যতম প্রধান কবি। মনসার সম্পূর্ণ কাহিনী একমাত্র তার কাব্যেই পাওয়া যায়। গৌড়ের রাজা হোসেন শাহের সময়ে ১৪৯৫-৯৬ সালে এই 'মনসাবিজয়' কাব্য রচিত হয়। » বিজয় গুপ্ত রচিত কাব্য পদ্মাপুরাণ। » মঙ্গলকাব্যের মধ্যে প্রাচীনতম শাখা— মনসামঙ্গল। রচিত— সর্প দেবী মনসা/পদ্মাবতীর কাহিনী অবলম্বনে। » এ কাব্য ধারার ২২ জন কবির নাম পাওয়া যায়। কাব্যে রূপায়িত হয়েছে— মনসা দেবীর পূজা প্রচার ও দেবীর গুণকীর্তন। » মনসা দেবীর অপর নাম— কেতকা ও পদ্মাবতী। » কানাহরি দত্তের জন্ম— ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরৈল দত্তবাড়িতে। » দ্বিজ বংশীদাস— মনসামঙ্গল কাব্য ধারার কবি। তিনি ছিলেন— বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর পিতা। » ক্ষেমানন্দ ছিলেন— মনসামঙ্গলের জনপ্রিয় কবি। উপাধি— কেতকাদাস। তাঁর কাব্যে প্রভাব রয়েছে— মুকুন্দরাম ও রামায়ণের কাহিনীর। এ ধারার কবি— বিপ্রদাস পিপিলাই।

    Find Tutors

    View all Tutors