বিপ্রদাস পিপলাই ছিলেন সর্পদেবী মনসার মাহাত্ম্যপ্রচারের উদ্দেশ্যে রচিত মনসামঙ্গল কাব্যধারার অন্যতম প্রধান কবি। মনসার সম্পূর্ণ কাহিনী একমাত্র তার কাব্যেই পাওয়া যায়। গৌড়ের রাজা হোসেন শাহের সময়ে ১৪৯৫-৯৬ সালে এই 'মনসাবিজয়' কাব্য রচিত হয়। » বিজয় গুপ্ত রচিত কাব্য পদ্মাপুরাণ। » মঙ্গলকাব্যের মধ্যে প্রাচীনতম শাখা— মনসামঙ্গল। রচিত— সর্প দেবী মনসা/পদ্মাবতীর কাহিনী অবলম্বনে। » এ কাব্য ধারার ২২ জন কবির নাম পাওয়া যায়। কাব্যে রূপায়িত হয়েছে— মনসা দেবীর পূজা প্রচার ও দেবীর গুণকীর্তন। » মনসা দেবীর অপর নাম— কেতকা ও পদ্মাবতী। » কানাহরি দত্তের জন্ম— ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরৈল দত্তবাড়িতে। » দ্বিজ বংশীদাস— মনসামঙ্গল কাব্য ধারার কবি। তিনি ছিলেন— বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর পিতা। » ক্ষেমানন্দ ছিলেন— মনসামঙ্গলের জনপ্রিয় কবি। উপাধি— কেতকাদাস। তাঁর কাব্যে প্রভাব রয়েছে— মুকুন্দরাম ও রামায়ণের কাহিনীর। এ ধারার কবি— বিপ্রদাস পিপিলাই।