Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

    মধ্যযুগের প্রথম কাব্য ‘শ্রী কৃষ্ণকীতন’এর রচয়িতা কে?

    ক)
    জয়দেব
    খ)
    মালাধর বসু
    গ)
    বড়ু চণ্ডীদাস
    ঘ)
    কানা হরিদত্ত

    Explanation

    শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রাম থেকে এই কাব্যের একটি পুথি আবিষ্কার করেন। ১৯১৬ সালে তাঁরই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামে পুথিটি প্রকাশিত হয়। যদিও কারও কারও মতে মূল গ্রন্থটির নাম ছিল ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’।

    Find Tutors

    View all Tutors