Subject

    বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)

    Topic

    প্রাচীন যুগ ও মধ্যযুগ

    মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?

    ক)
    শূন্যপুরান
    খ)
    ডাকার্নব
    গ)
    শ্রীকৃষ্ণকীর্তন
    ঘ)
    গীতাগোবিন্দ

    Explanation

    বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি কবি বড়ু চণ্ডীদাস ভাগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে, জয়দেবের গীতগোবিন্দ কাব্যের প্রভাব স্বীকার করে, লোকসমাজে প্রচলিত রাধা-কৃষ্ণের প্রেম সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে ৪১৮টি পদ, ১৬১টি শ্লোক ও ১৩টি খণ্ডের মাধ্যমে পঞ্চদশ শতাব্দীতে ‘শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য রচনা করেন। ১৯০৯ সালে (১৩১৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর থেকে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ এটি উদ্ধার করেন। পরে বসন্তরঞ্জন রায় ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দ) ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে এটি প্রকাশ করেন। তিনি মধ্যযুগের প্রথম কবি। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্র হলো - রাধা, কৃষ্ণ ও বড়াই।

    Find Tutors

    View all Tutors