Subject
বাংলা সাহিত্য
Topic
মধ্যযুগ
মধ্যযুগের প্রণয়কাব্য 'লায়লী মজনু' কার রচনা ?
মধ্যযুগের প্রণয়কাব্য 'লায়লী মজনু' কার রচনা ?
ক)
শাহ মুহম্মদ সগীরখ)
দৌলত উজির বাহরাম খানগ)
সাবিরিদ খাঁঘ)
দৌলত কাজীExplanation
দৌলত উজির বাহরাম খান বিরচিত লায়লী-মজনু কাব্য রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে স্থান পেয়েছে। পারসিয়ান কবি জামির 'লায়লা ওয়া মজুনুন' থেকে বাংলায় 'লায়লী -মজনু' নামে অনুবাদ করেন দৌলত উজির বাহরাম খান । এর উৎস ইরানকেন্দ্রিক আরবি লোকগাঁথা । ফারসি থেকে বাংলায় অনূদিতঃ •ইউসুফ ওয়া জুলাইখা(মূল গ্রন্থ) --অনুবাদক গ্রন্থঃ ইউসুফ-জোলেখা (শাহ মুহম্মদ সগীর, আবদুল হাকিম, গরীবুল্লাহ ) •লাইলা ওয়া মাজনুন(মূল গ্রন্থ) --অনুবাদক গ্রন্থঃ লায়লী-মজনু (দৌলত উজির বাহরাম খান, মুহম্মদ খায়ের) •তাজুলমূলক গুল-ই-বকাওলী(মূল গ্রন্থ) --অনুবাদক গ্রন্থঃ গুলে বকাওলী (নওয়াজিস খান, মুহম্মদ মুকীম) •অনুবাদক গ্রন্থঃ হাতেম তাই (সদতুল্লাহ, সৈয়দ হামজা) •অনুবাদক গ্রন্থঃ জঙ্গনামা (ফকির গরীবুল্লাহ) •অনুবাদক গ্রন্থঃ নূরনামা(আবদুল হাকিম) •হপ্তপয়কর(মূল গ্রন্থ) --অনুবাদক গ্রন্থঃ সিকান্দরনামা হপ্তপয়করম (আলাওল) •সফফুলমূলক-বদিউজ্জামাল(মূল গ্রন্থ) -- অনুবাদক গ্রন্থঃসফফুলমূলক-বদিউজ্জামাল (আলাওল)Related questions
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে?পুঁথি সাহিত্য বলতে বুঝি-হিন্দি ও ফারসি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে?'আমীর হামজা' কাব্য রচনা করেন কে ?মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি ?মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি ?"তে কাজে নিবেদি বাংলা করিয়া বচন । নিজে পরিশ্রম তোষি আমি সর্বজন ।" কোন কবির রচনা ?
