Subject

    বাংলা সাহিত্য

    Topic

    মাইকেল মধুসূদন দত্ত

    মধুসূদন দত্তের সাহিত্যকর্মে নারী চরিত্রের চিত্রায়ণে কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়?

    ক)
    নারীদের বিনয় ও আনুগত্য
    খ)
    নারীদের ধর্মীয় চেতনা
    গ)
    নারীদের বিদ্রোহ ও আত্মসচেতনতা
    ঘ)
    নারীদের পারিবারিক ভূমি

    Explanation

    মধুসূদনের কাব্যে এক ধরনের নারীবিদ্রোহের সুর লক্ষ্য করা যায়। তাঁর 'বীরাঙ্গনা' (১৮৬২) পত্রকাব্যে জনা, কৈকেয়ী, তারা প্রমুখ পৌরাণিক নারী চরিত্ররা স্বামী বা প্রেমিকদের কাছে নিজেদের কামনা-বাসনা ও চাওয়া-পাওয়ার কথা নির্ভীকচিত্তে প্রকাশ করে। এই চিত্রায়ণ যুগ যুগ ধরে বঞ্চিত, অবহেলিত, আত্ম সুখ-দুঃখ প্রকাশে অনভ্যস্ত ও ভীত ভারতীয় নারীদের আত্মসচেতন ও প্রতিবাদী হয়ে ওঠার প্রতীক হিসেবে কাজ করে, যা তৎকালীন সমাজে নারী জাগরণের সূচনা নির্দেশ করে।

    Find Tutors

    View all Tutors