Subject
বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)
Topic
প্রাচীন যুগ ও মধ্যযুগ
' মধুমালতী' কাব্যগ্রন্থে রচনা করেন?
' মধুমালতী' কাব্যগ্রন্থে রচনা করেন?
ক)
শাহ গরীবুল্লাহখ)
সৈয়দ সুলতানগ)
জৈনুদ্দীনঘ)
সৈয়দ হামজাExplanation
মুহম্মদ কবির (১৬শ শতক) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি। প্রণয়োপাখ্যান রচয়িতা হিসেবেই তিনি সমধিক পরিচিত। মধুমালতী (১৫৮৮) নামে একখানি রোম্যান্টিক প্রণয়কাব্য তাঁর রচনা। চট্টগ্রামের জোরওয়ারগঞ্জে এর পুথি পাওয়া গেছে বলে কবিকে ওই অঞ্চলের অধিবাসী মনে করা হয়। মুহম্মদ কবির হিন্দি কবি মনঝনের মধুমালত্ বা সাধনের মৈনাসত্ কাব্যের অনুসরণে তাঁর মধুমালতী রচনা করেন। রাজপুত্র মনোহর ও রাজকন্যা মধুমালতীর রূপকথাসুলভ রোম্যান্টিক প্রেম এতে বর্ণিত হয়েছে। মূল কাব্য অধ্যাত্ম রসাত্মক হলেও অনুবাদে তা আদি রসাত্মক কাব্যে পরিণত হয়েছে। কাব্যটি তৎকালে এতই জনপ্রিয়তা অর্জন করেছিল যে, কবিরের পরবর্তী আরও ছয়জন কবি একই নামে কাব্য রচনা করেন। তবে একমাত্র সৈয়দ হামজা ব্যতীত অন্য কারও কাব্য শিল্পসফল হয়নি; আবার সৈয়দ হামজার কাব্যও কবিরের কাব্যের মতো সার্থক নয়। তাহলে, এই কাব্য রচিয়তার দুইজনের নাম পাওয়া গেল মুহম্মদ কবির ও সৈয়দ হামজা।Related questions
পদ্মাবতী কাব্য কোন কাহিনী অবলম্বন লেখা?রোমান্টিক প্রনয়োপাখ্যান ধারার কবিবাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান কোন যুগের সৃষ্টি?'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্য কোন কাব্য অবলম্বনে রচিত?''হপ্ত পয়কর'' কে রচনা করেন?হিন্দি ও ফারসি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে?'আমীর হামজা' কাব্য রচনা করেন কে ?মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি ?
