Subject

    নার্সিং

    Topic

    পিএসসি (সিনিয়র স্টাফ নার্স) - ৩১.০৫.২০২৪

    'মতিচুর' কার লেখা?

    ক)
    সুফিয়া কামাল
    খ)
    কুসুমকুমারী দাশ
    গ)
    বেগম রোকেয়া
    ঘ)
    কামিনী রায়

    Explanation

    রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০ – ১৯৩২): - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা ও মুসলিম নারী জাগরণের অগ্রদূত। - নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে এবং সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেছিলেন। - নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। - রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ ডিসেম্বর, ১৮৮০ খ্রিষ্টাব্দে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। - ১৮৯৭ সালে ১৬ বছর বয়সে উর্দুভাষী ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপত্নীক সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। - বিয়ের পর তিনি রোকেয়া খাতুন এর সাথে স্বামীর নাম সাখাওয়াত হোসেন যোগ করেন এবং আর. এস হোসেন নামে লিখতেন। - তিনি মুসলিম নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত ছিলেন তাই তাকে 'মুসলিম নারী জাগরণের অগ্রদূত' বলা হয়। - ১৯০২ সালে তাঁর প্রথম গল্প 'পিপাসা' প্রকাশিত হয় 'নবনূর' পত্রিকায়। - ৩ মে, ১৯০৯ সালে স্বামীর মৃত্যুর পর ১৯১০ সালে কলকাতায় গমন করেন এবং নারী মুক্তির লক্ষ্যে তিনি 'সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল' (১৬ মার্চ, ১৯১১) ও 'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম' (মুসলিম মহিলা সমিতি)- ১৯১৬ প্রতিষ্ঠা করেন। - তিনি ৯ ডিসেম্বর, ১৯৩২ সালে কলকাতায় মারা যান। - তার রচিত " মতিচুর ", "অবরোধবাসিনী" ও "সুলতানার স্বপ্ন" উপন্যাসগুলি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা। বেগম রোকেয়ার উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে: - মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২), - Sultana’s Dream (নকশাধর্মী রচনা, ১৯০৮), - পদ্মরাগ (উপন্যাস, ১৯২৪), - অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, ১৯৩১) প্রভৃতি।

    Find Tutors

    View all Tutors