Subject
খাদ্য অধিদপ্তর
Topic
খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক) - ২৫.০৫.২০১২
মণিপুরীরা কোথায় বাস করে?
মণিপুরীরা কোথায় বাস করে?
ক)
সিলেটেখ)
চট্টগ্রামেগ)
দিনাজপুরেঘ)
কুমিল্লায়Explanation
- মণিপুরী নৃগোষ্ঠী ভারত ও বাংলাদেশে বসবাসকারী একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী। - এদের আদি নিবাস ভারতের উত্তর- পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে। - ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে রাজনৈতিক ও সংঘাতজনিত কারণে এরা মণিপুর রাজ্য থেকে বিতাড়িত হয়ে উপমহাদেশের বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করে। - বাংলাদেশে আসা মণিপুরীরা মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার মণিপুরী পাড়ায় বাস করে। ভাষাগত এবং ধর্মীয় ভিন্নতার কারণে বাংলাদেশের মণিপুরীরা তিনটি শাখায় বিভক্ত এবং স্থানীয়ভাবে তারা বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙন নামে পরিচিত। - বাংলাদেশের মণিপুরীদের মধ্যে বিষ্ণুপ্রিয়ারা সংখ্যাগরিষ্ঠ। - জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুযায়ী, বাংলাদেশে মোট মণিপুরী জনসংখ্যা ২২৯৭৮ জন। - মৌলভীবাজারে ৩১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলো মণিপুরী নৃগোষ্ঠী। এখানে মণিপুরী নৃগোষ্ঠীর তিনটি শাখার (বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙন) জনগণ বাস করে। - পাঙন মনিপুরী সম্প্রদায়। ইসলাম ধর্মে বিশ্বাসী।মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এরা বসবাস করে। এদের মোট জনসংখ্যা প্রায় ১০ হাজার। আর সিলেট জেলায় ১৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মণিপুরী নৃগোষ্ঠী। - সিলেট জেলায় মূলত বিষ্ণুপ্রিয়া ও মৈতৈ মণিপুরীরা বাস করে।Related questions
দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি?২৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত?একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?‘মরমী কবি’ বলা হয় কাকে?একজন লোক মাসে ২০,০০০ টাকা আয় করেন এবং ১৮,০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত?‘কবর’ এটি কোন শ্রেণির গ্রন্থ?
