Subject
বাংলা সাহিত্য
Topic
মধ্যযুগ
মঙ্গলকাব্য রচনার মূলে উল্লেখিত কারণ কী ?
মঙ্গলকাব্য রচনার মূলে উল্লেখিত কারণ কী ?
ক)
রাজাদেশ প্রাপ্তিখ)
স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভগ)
রাজা ও সভাসদের মনোরঞ্জন করাঘ)
রাজকবির দায়িত্ব পালনExplanation
বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণির ধর্মবিষয়ক আখ্যান কাব্য মঙ্গলকাব্য নামে পরিচিত। বলা হয়ে থাকে, যে কাব্যে দেবতার আরাধনা, মাহাত্ম্য-কীর্তন করা হয়, যে কাব্য শ্রবণেও মঙ্গল হয় এবং বিপরীতে হয় অমঙ্গল; যে কাব্য মঙ্গলাধার, এমন কি, যে কাব্য ঘরে রাখলেও মঙ্গল হয় তাকে বলা হয় মঙ্গলকাব্য। - মঙ্গলকাব্যের মধ্যে প্রাচীনতম শাখা— মনসামঙ্গল। রচিত: সর্প দেবী মনসা/পদ্মাবতীর কাহিনী অবলম্বনে। - এ কাব্য ধারার ২২ জন কবির নাম পাওয়া যায়। কাব্যে রূপায়িত হয়েছে— মনসা দেবীর পূজা প্রচার ও দেবীর গুণকীর্তন। - মনসা দেবীর অপর নাম— কেতকা ও পদ্মাবতী। - ড. দীনেশচন্দ্র সেনের মতে এ সাহিত্য ধারার কবি ৬২ জন। - মঙ্গলকাব্য প্রধানত ২ প্রকার। (পৌরাণিক মঙ্গল ও লৌকিক মঙ্গল)। - মঙ্গলকাব্যের অংশ ৫টি যথাঃ বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্ত্যখণ্ড, শ্রুতিফল। কোন কোন মতে মঙ্গল কাব্যের বিষয়বস্তু ৪টি অংশে বিভক্ত। যথা- বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড এবং নরখণ্ড ও আখ্যায়িকা।Related questions
মঙ্গলকাব্য সৃষ্টির উদ্দেশ্য কি ছিল?'তাপসমালা' কার রচিত?শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?মুরারীগুপ্তের কাব্যের প্রকৃত নাম কি?মধ্যযুগের শেষ কৰি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু করে?বাংলাসাহিত্যের প্রথম জীবনী সাহিত্য কোনটি?মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
