Subject

    বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)

    Topic

    প্রাচীন যুগ ও মধ্যযুগ

    মঙ্গলকাব্যে কোন দেবতার প্রাধান্য বেশি ?

    ক)
    শিবায়ন ও ধর্মঠাকুর
    খ)
    মনসা ও শিবমঙ্গল
    গ)
    চণ্ডী ও শিবায়ন
    ঘ)
    মনসা ও চণ্ডী

    Explanation

    মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য শাখা হলো মঙ্গলকাব্য। বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মনির্ভর বিশেষ এক শ্রেনির আখ্যান কাব্য মঙ্গলকাব্য নামে পরিচিত। - মঙ্গলকাব্য দুই প্রকার- পৌরানিক ও লৌকিক। - এর প্রধান শাখা তিনটি। যথা- মনসামঙ্গল, চন্ডীমঙ্গল, অন্নদামঙ্গল। - সম্পূর্ণ মঙ্গলকাব্যের সাধারনত ৫ টি অংশ থাকে। যথাঃ বন্দনা, আত্মপরিচয়, দেবখন্ড, মর্ত্যখন্ড, শ্রুতিফল -মঙ্গলকাব্যের মূল উপজীব্য হলো দেবদেবীর গুণগান। - মঙ্গলকাব্যের প্রধান দেবতারা হচ্ছেন মনসা, চন্ডী ও ধর্মঠাকুর। এদের মধ্যে মনসা ও চন্ডী এই দুই স্ত্রীদেবতার প্রাধান্য বেশি। এই তিনজনকে কেন্দ্র করে মঙ্গলকাব্যের প্রধান তিনটি ধারা গড়ে উঠেছে মনসামঙ্গল, চন্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল।

    Find Tutors

    View all Tutors