Subject

    বাংলা ভাষা

    Topic

    বাগধারা

    ''মগের মুল্লুক'' বাগধারাটির 'মগ' মানে কী?

    ক)
    অত্যাচারী রাজা
    খ)
    কাল্পনিক স্থান
    গ)
    দস্যু জাতি
    ঘ)
    আবদ্ধ স্থান

    Explanation

    'মগের মুল্লুক' বাগধারাটির অর্থ বিশৃঙ্খল অবস্থা বা অরাজক পরিস্থিতি। - মগ আরাকান নিবাসী দস্যু জাতি বিশেষ। জাতিতত্ববিদেরা এদের ইন্দো-চীন নিবাসী বলে মনে করেন। - এরা ছিল মূলত পর্তুগীজ নৌ-দস্যুদের রাজাকার বাহিনী। মগরা আমাদের অঞ্চলে এসে যে অরাজকতার সৃষ্টি করতো তার মাত্রা বোঝানোর জন্য বলা হতো মগের মুল্লুক অর্থাৎ যা খুশি তাই করার দেশ। তাই এখনও যখন আমাদের সমাজে কেউ যেমন-তেমনভাবে অন্যের উপর প্রভাব খাটায়, অত্যাচার করে, দুর্বল মানুষকে কষ্ট দেয় তখন মগেদের সময়ের কথার সঙ্গে সেটা তুলনা করা হয় আর বলা হয় 'মগের মুল্লুক'।

    Find Tutors

    View all Tutors