Subject

    Bank Exam

    Topic

    পূবালী ব্যাংক লিমিটেড (সিনিয়র অফিসার) - ৩০.০৯.২০২৩

    ‘ভূতের বেগার খাটা’ বাগধারাটির দ্বারা কী বোঝায়?

    ক)
    অকাজে সময় নষ্ট করা
    খ)
    কঠোর পরিশ্রম করা
    গ)
    সর্বদ্বাস্ত করা
    ঘ)
    নিস্ফল পরিশ্রম করা

    Explanation

    ‘ভূতের বেগার খাটা’ বাগধারার অর্থ - নিষ্ফল পরিশ্রম করা । কিছু গুরুত্বপূর্ণ কিছু বাগধারা: • ডাকাবুকো বাগধারা টির অর্থ - নির্ভীক। • পায়া ভারি বাগধারা টির অর্থ - অহঙ্কার। • কানকাটা বাগধারা টির অর্থ - বেহায়া। • বকধার্মিক বাগধারা টির অর্থ - ভণ্ড। • কচু বনের কালাচাঁদ বাগধারা টির অর্থ - অপদার্থ। • তাসের ঘর বাগধারা টির অর্থ - ক্ষণস্থায়ী। • চোখের বালি বাগধারা টির অর্থ - চক্ষুশূল। • গুড়ে বালি বাগধারা টির অর্থ - আশায় নৈরাশ্য। • ঢাকের বাঁয়া বাগধারা টির অর্থ - যার কোন মূল্য নেই। • নারকের ঢেঁকি বাগধারা টির অর্থ - বিবাদের বিষয়। • সোনার কাঠি রূপার কাঠি বাগধারা টির অর্থ - বাঁচামরার লড়াই। • ‘অরণ্যে রোদন’ বাগধারাটির অর্থ - নিষ্ফল আবেদন।

    Find Tutors

    View all Tutors