Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ২৪ তম

    'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে,' বলেছেন-

    ক)
    রবীন্দ্রনাথ ঠাকুর
    খ)
    কাজী নজরুল ইসলাম
    গ)
    বলাইচাঁদ মুখোপাধ্যায়
    ঘ)
    প্রমথ চৌধুরী

    Explanation

    বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্নক প্রবন্ধ রচনাকারী,গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক, ইতালীয় সনেটের প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। তিনি কখনো বীরবল কখনো নীললোহিত ছদ্মনাম ব্যবহার করতেন। ♦ তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ - আমাদের শিক্ষা, - রায়তের কথা, - নানাচর্চা, - আত্মকথা, - তেল নুন লকড়ি, - বীরবলের হালখাতা, - নানাকথা, - প্রবন্ধসংগ্রহ ইত্যাদি। তার বিখ্যাত উক্তিঃ - সুশিক্ষিত ব্যক্তি নামেই স্বশিক্ষিত। (বই পড়া) - ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, উল্টোটা চেষ্টা করতে গেলে মুখে শুধু কালি পড়ে । [ভাষার কথা] - জ্ঞানের প্রদীপ যেখানেই জ্বালো না কেন, তাহার আলোক চারদিক ছড়াইয়া পড়িবে। - সাহিত্য সাধনার ফল হলো মনের মুক্তি। - মনোজগতে বাতি জ্বালানোর জন্যে সাহিত্যচর্চার বিশেষ প্রয়োজন। - ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়. - সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো।

    Find Tutors

    View all Tutors