Subject

    Govt.Jobs

    Topic

    সিভিল সার্জনের কার্যালয়, কুমিল্লা (স্বাস্থ্য সহকারী) - ০১.০৩.২০২৪

    ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি?

    ক)
    চিঠি
    খ)
    রক্তাক্ত প্রান্তর
    গ)
    কবর
    ঘ)
    নষ্ট ছেলে

    Explanation

    - ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত প্রথম নাটক 'কবর' (১৯৬৬)। - মুনীর চৌধুরী ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার কারণে ১৯৫২-৫৪ সাল পর্যন্ত কারাভোগ করেন। - বামপন্থী লেখক রণেশ দাশগুপ্তের অনুরোধে মুনীর চৌধুরী ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি কারাগারে বন্দী থাকা অবস্থায় মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury The Dead (১৯৩৬) নাটকের অনুসরণে এদেশিয় ঘটনাকে কেন্দ্র করে 'কবর' নাটকটি রচনা করেন। - ১৯৫৩ সালে ঢাকা কেন্দ্রিয় কারাগারেই ২১ ফেব্রুয়ারি রাত ১০টায় ফণী চক্রবর্তীর নির্দেশনায় রাজবন্দীদের দ্বারা এটি প্রথম মঞ্চায়ন করা হয়। - ১৯৫৬ সালে প্রথম প্রকাশ্যে নাটকটি মঞ্চস্থ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সংসদের একুশ উদযাপন উপলক্ষে। - ১৯৫৫ সালের আগস্ট মাসে 'দৈনিক সংবাদ' পত্রিকার 'আজাদী সংখ্যা'য় প্রথম ছাপা হয়। - পরবর্তীতে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' সংকলনের দ্বিতীয় সংস্করণে নাটকটি পুনর্মুদ্রিত হয়।

    Find Tutors

    View all Tutors