Subject

    Govt.Jobs

    Topic

    পোস্ট মাস্টার জেনারেল (উত্তরাঞ্চল) (পোস্টম্যান) - ০৪.১১.২০২২

    ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালি?

    ক)
    বেরিং প্রণালি
    খ)
    পানামা প্রণালি
    গ)
    পক প্রণালি
    ঘ)
    মালাক্কা প্রণালি

    Explanation

    - প্রণালি হলো এক ধরনের সংকীর্ণ জলভাগ, যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে। - অর্থাৎ প্রণালি একই সাথে দুটি ভূমিকে যেমন পৃথক করে তেমনি আবার দুটি বৃহৎ জলাধারকে সংযুক্তও করে। পক প্রণালি বঙ্গোপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে। আর ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে। ★ বিখ্যাত প্রণালী সমূহ মনে রাখার টেকনিক: ১. পক- (ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো) ভারত হতে শ্রীলঙ্কা পৃথক । ২. বেরিং- (আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং) আমেরিকা হতে এশিয়া পৃথক । ৩. জিব্রাল্টার-(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়) মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক। ৪. ফ্লোরিডা- (ফ্লোরিডা কিবা?) ফ্লোরিডা হতে কিউবা পৃথক । ৫. মালাক্কা- ( সুমিত্রা মালির মালা)সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক । ৬. হরমুজ- (আমিরাতের ইরানী তরমুজ খায়) আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত। ৭. বাব-এল-মান্দেব- ( লোহা এল আরবে ) লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত। ৮. ডোভার- ( UK ও FRANCE এর মাঝে ডোবা আছে) যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক। ৯. বসফোরাস- (ইউরেশিয়া BOSS ) ইউরোপ হতে এশিয়া পৃথক। ১০. পানামা খাল- (উত্তর দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ) উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক।

    Find Tutors

    View all Tutors