Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৩৬ তম

    ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?

    ক)
    ১৬২টি
    খ)
    ১১১টি
    গ)
    ৫১টি
    ঘ)
    ১০১টি

    Explanation

    ∎ছিটমহল- বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল ছিল। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১ টি ছিটমহল ছিল। ∎ছিটমহল দ্বারা এমন অঞ্চল বা ভূখণ্ডকে বোঝায় যা একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের অভ্যন্তরে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থিত অন্য কোনো স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত এলাকা। বিশ্বের অনেক রাষ্ট্রের অভ্যন্তরেই অন্য রাষ্ট্রের এ ধরণের ছিটমহল রয়েছে। ২০১৫ সালের ০১ আগষ্টের পূর্বে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আর বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সর্বমোট ১৬২ টি ছিটমহল ছিল। ০১আগষ্ট ২০১৫ রাত ১২:০১ মিনিটে দুই দেশ ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় একে অন্যের অভ্যন্তরে থাকা নিজেদের ছিটমহলগুলো পরস্পরের সাথে বিনিময় করে।

    Find Tutors

    View all Tutors