Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    ভারতীয় উপমহাদেশে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে?

    ক)
    ১৮৫৭
    খ)
    ১৮৫৮
    গ)
    ১৮৫৯
    ঘ)
    ১৮৬০

    Explanation

    - ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গভর্নরের মাধ্যমে ভারতবর্ষে বৃটিশ শাসনের সূত্রপাত করে। - এতে ১ম গভর্নর নিযুক্ত হন লর্ড ক্লাইভ (১৭৫৭-১৭৬০) আর শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস (১৭৭২-১৭৭৪)। - ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য ১৭৭৩ সালে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। - এই আইনে গভর্নর পদ থেকে গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হয়। - এতে ১ম গভর্নর জেনারেল নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস (১৭৭৪-১৭৮৫)। - শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং (১৮৫৬-১৮৫৮)। ১৮৫৮ সালের ‘ভারত শাসন আইন পাসের মাধ্যমে রানি ভিক্টোরিয়া ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটান এবং জেনারেল পদ পরিবর্তন করে ভাইসরয় রাখেন। - এতে ১ম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং আর শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন (১৯৪৭)।

    Find Tutors

    View all Tutors