Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছেন তার নাম-

    ক)
    রাজা ত্রিদিব রায়
    খ)
    রাজা ত্রিভুবন চাকমা
    গ)
    জুম্মা খান
    ঘ)
    জান বখস খাঁ

    Explanation

    - ১৭৬০ সালে পার্বত্য অঞ্চল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসার পর ইংরেজরা অধিক টাকার বিনিময়ে বাইরের লোকদের কাছে এ অঞ্চলের তুলা বা কার্পাস কর আদায়ের চুক্তি করে ইজারা দিতে থাকে। - ফলে চাকমাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে চাকমা দলপতি রাজা শের দৌলত ও তার সেনাপতি রামু খাঁর নেতৃত্বে ১৭৭৬ সালে প্রথমবার চাকমা বিদ্রোহ (অন্য নাম- কার্পাস বিদ্রোহ) সংঘটিত হয়। - ১৭৮২ ও ১৭৮৪ সালে রামু খাঁর পুত্র জোয়ান বকস খাঁর (যিনি ‘জান বখশ খাঁ' নামেও পরিচিত) নেতৃত্বে আরো দুটি বিদ্রোহ হয়। - সর্বশেষ বিদ্রোহ সংঘটিত হয় ১৭৮৭ সালে। - ইংরেজরা বার বার সৈন্য পাঠিয়েও বিদ্রোহ দমন করতে না পেরে অবশেষে ১৭৮৯ সালে চাকমা রাজার সাথে সন্ধি স্থাপন করেন। - অন্যদিকে, ব্রিটিশ বিরোধী অন্যতম জুমিয়া বা জুম্মা নেতা ছিলেন জুম্মা খান। যারা জুম চাষ করেন তাদের জুমিয়া বা জুম্মা বলা হয় ।

    Find Tutors

    View all Tutors