Subject

    Previous Exam (স্কুল পর্যায় -২)

    Topic

    ১৭তম শিক্ষক নিবন্ধন - ৩১. ১২. ২০২২

    ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো-

    ক)
    সংক্ষেপণ
    খ)
    ভাবের বিনিময়
    গ)
    বিশেষভাবে বিশ্লেষণ
    ঘ)
    মিলন

    Explanation

    - ‘ব্যাকরণ’ (বি+আ+√কৃ+অন) শব্দটি অর্থ বিশেষভাবে বিশ্লেষণ । - ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ । -  ‘ব্যাকরণ' শব্দটি সংস্কৃত থেকে এসেছে। - ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। - ব্যাকরণ ভাষার প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করে এবং অভ্যন্তরীণ নিয়মকানুন, রীতিনীতি শৃঙ্খলাবদ্ধ করে থাকে। - গ্রিসকে ব্যাকরণ চর্চার আদিভূমি হিসেবে উল্লেখ করা হয়। - প্লেটোর বিখ্যাত ‘ডায়ালগ’-এ ব্যাকরণের কিছু নিয়ম-কানুনের উল্লেখ আছে। - এরিস্টটল তাঁর ‘পোয়েটিকস' গ্রন্থে ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করেন। - খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকে ডাইওনোসাস থ্রাক্স তাঁর ‘গ্রাম্মাতিকেই থাকনি' গ্রন্থে প্রথম গ্রিক ভাষায় ‘রূপতত্ত্ব’ নিয়ে আলোচনা করেন। এটি গ্রিক ব্যাকরণ রচনার প্রথম প্রয়াস।

    Find Tutors

    View all Tutors