Subject

    বীমা কর্পোরেশন

    Topic

    সাধারণ বীমা কর্পোরেশনের (জুনিয়র অফিসার) - ০১.১১.২০২৪

    'ব্যাঙাচি' কার ছদ্মনাম?

    ক)
    সমরেশ বসু
    খ)
    কালীপ্রসন্ন সিংহ
    গ)
    সুকুমার রায়
    ঘ)
    কাজী নজরুল ইসলাম
    ঙ)
    কোনটিই নয়

    Explanation

    - কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিত এবং তিনি অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। - তিনি ২৪ মে, ১৮৯৯ সালে (বাংলা ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে। - ছোটবেলায় তাকে 'তারা ক্ষ্যাপা', 'নজর আলী', 'দুখু মিয়া' এসব নামে ডাকা হতো। - বাল্যকালে নজরুল লেটোদলের সাথে যুক্ত ছিলেন এবং বিখ্যাত কবিয়াল শেখ চাকা তাঁকে 'ব্যাঙাচি' বলে ডাকতেন। নজরুলের আরও কিছু ছদ্মনাম ছিল, যেমন- ধূমকেতু এবং নুরু। - বাংলা সাহিত্যে তিনি 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিত। - আধুনিক বাংলা সঙ্গীত জগতে তিনি 'বুলবুল' নামে খ্যাত। তাঁর সাহিত্যকর্ম হলো: কাব্যগ্রন্থ: - অগ্নিবীণা, - বিষের বাঁশি, - ভাঙার গান, - সাম্যবাদী, - সর্বহারা, - ঝিঙে ফুল, - ফণি-মনসা, - দোলনচাঁপা, - জিঞ্জিরা, - প্রলয় শিখা ইত্যাদি উপন্যাস: - বাঁধন-হারা, - মৃত্যুক্ষুধা, - কুহেলিকা। প্রবন্ধগ্রন্থ: - রাজবন্দীর জবানবন্দি, - দুর্দিনের যাত্রী, - যুগবাণী, - রুদ্র মঙ্গল, - মন্দির ও মসজিদ, - আমি সৈনিক। গল্পগ্রন্থ: - ব্যথার দান, - রিক্তের বেদন, - শিউলিমালা। নাটক: - ঝিলিমিলি, - আলেয়া।
    একটি সভায় ৭৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪৫০ জন মহিলা। মহিলাদের অর্ধেক এবং পুরুষদের এক-চতুর্থাংশের বয়স ত্রিশ বছরের কম। অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে দৈবক্রমে নির্বাচিত করা হলে, নির্বাচিত ব্যক্তির বয়স ত্রিশ বছরের কম হওয়ার সম্ভাবনা কত?নিচের কোন শব্দটি তুর্কি ভাষা থেকে আগত নয়?বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ গঠন হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে?'কবিগুরু' কোন ধরণের সমাসের উদাহরণ?যদি -2 < w <-1 < x < y < 0 < z < 1 হয়, তবে নিচের কোন গুণফলটি সর্বনিম্ন?'প্রজ্ঞাপন' শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?x একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। x কে ৪ দ্বারা ভাগ করা হলে r অবশিষ্ট থাকে এবং x কে ৯ দ্বারা ভাগ করা হলে R অবশিষ্ট থাকে। r2+ R এর সর্বোচ্চ সম্ভাব্য মান কত হতে পারে?কলাজ্ঞান আছে যার = _________।

    Find Tutors

    View all Tutors