Subject

    বীমা কর্পোরেশন

    Topic

    সাধারণ বীমা কর্পোরেশন (সহকারী ব্যবস্থাপক)(IBA,DU) ০৮.১১.২০২৪

    বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?

    ক)
    মহাযানী
    খ)
    সহজযানী
    গ)
    হীনযানী
    ঘ)
    বজ্রযানী
    ঙ)
    কোনটিই নয়

    Explanation

    - প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ হলো গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। - এর ভাষা ও বিষয়বস্তু দুর্বোধ্য এবং এর কবিরা ছিলেন বৌদ্ধ সাধক। - এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। - পদগুলো মূলত মহাজ্ঞান ধর্মশাখার অন্তর্গত সহজযান ধর্মশাখার সাধনসংগীত। - ড. মুহম্মদ শহীদুল্লাহ 'Buddhist Mystic Songs' গ্রন্থে প্রথম চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন। - মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন। - তাঁর সম্পাদনায় ১৯১৬ খ্রিষ্টাব্দে কলকাতার 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে 'চর্যাচর্যবিনিশ্চয়', 'ডাকার্ণব', 'সরহপাদের দোহা' ও 'কৃষ্ণপাদের দোহা' গ্রন্থের সম্মিলনে 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা' নামে প্রকাশিত হয়। - এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন। - প্রথম পদের রচয়িতা লুইপা। - চর্যাপদের সর্বোচ্চ ১৩টি পদের রচয়িতা কাহ্নপা।

    Find Tutors

    View all Tutors