Subject
বাংলা সাহিত্য
Topic
মধ্যযুগ
বৈষ্ণব পদকর্তা 'চণ্ডীদাস' কত জন ?
বৈষ্ণব পদকর্তা 'চণ্ডীদাস' কত জন ?
ক)
৩জনখ)
২জনগ)
৪জনঘ)
৫জনExplanation
- ১৯১৬ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার পোড়া গ্রাম থেকে শ্রীকৃষ্ণকীর্তন পুথিটি আবিষ্কার করেন। এই আবিষ্কারের পরই বাংলা সাহিত্যে 'চন্ডীদাস সমস্যা' নামে একটি জটিল বিতর্কের সূত্রপাত হয়। - চন্ডীদাস (আনু.১৪শ শতক) মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রসিদ্ধ কবি। - এ নামে চারজন কবির পরিচয় পাওয়া যায়; তাঁরা হলেন: বড়ু চন্ডীদাস, দ্বিজ চন্ডীদাস, দীন চন্ডীদাস ও চন্ডীদাস। এঁদের রচিত পদের ভণিতায় এ নামগুলি পাওয়া যায়। - এ চারজন পরস্পর পৃথক ব্যক্তি, নাকি একজনেরই চারটি নাম; পৃথক হলে কে কখন আবির্ভূত হয়েছিলেন, একজন হলেই বা তাঁর সঠিক সময় কোনটা এসব নিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি সমস্যার সৃষ্টি হয়েছে, যা ‘চন্ডীদাস সমস্যা’ নামে পরিচিত। আজ অবধি এ সমস্যার সমাধান হয়নি। তবে এঁদের মধ্যে বড়ু চন্ডীদাসকে মোটামুটিভাবে চিহ্নিত করা গেছে। - বড়ু চন্ডীদাসকে মধ্যেযুগের প্রথম কবি বলে। চারজন চন্ডীদাসের পরিচয়: 1. বড়ু চন্ডীদাস: - শ্রীকৃষ্ণকীর্তনের রচয়িতা - নানাজন কর্তৃক প্রামাণিক চন্ডীদাস হিসেবে স্বীকৃত - চতুর্দশ শতাব্দীর কবি বলে মনে করা হয় 2. দ্বিজ চন্ডীদাস: - পদাবলী সাহিত্যের রচয়িতা - "দ্বিজ" উপাধিধারী - বৈষ্ণব পদাবলীর অন্যতম শ্রেষ্ঠ কবি 3. দীন চন্ডীদাস: - কিছু পদের শেষে "দীন চন্ডীদাস" ভণিতা পাওয়া যায় - এর পরিচয় নিয়ে বিতর্ক আছে - কেউ কেউ মনে করেন এটি দ্বিজ চন্ডীদাসেরই অন্য নাম 4. চন্ডীদাস: - শুধু "চন্ডীদাস" নামে পদ রচনা করেছেন - কোনো বিশেষণ ছাড়া এই নামে পদ পাওয়া যায় - এর পরিচয় নিয়েও মতভেদ রয়েছেRelated questions
মঙ্গলকাব্য সৃষ্টির উদ্দেশ্য কি ছিল?'তাপসমালা' কার রচিত?শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?মুরারীগুপ্তের কাব্যের প্রকৃত নাম কি?মধ্যযুগের শেষ কৰি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু করে?বাংলাসাহিত্যের প্রথম জীবনী সাহিত্য কোনটি?মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
