Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    জনসংখ্যা ও জনগোষ্ঠী

    'বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪' এর তথ্যানুযায়ী, বাংলাদেশে জনসংখ্যার কত শতাংশ অপুষ্টিতে ভুগছে?

    ক)
    ৮.০৯ শতাংশ
    খ)
    ১০.০৩ শতাংশ
    গ)
    ১১.৯ শতাংশ
    ঘ)
    ১৩.৫ শতাংশ

    Explanation

    - বৈশ্বিক ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) ২০২৪ এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যার ১১.৯ শতাংশ অপুষ্টির শিকার। - প্রতিবেদনে দেখা যায়, দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ১১ শতাংশ মৃত্যুঝুঁকিতে এবং ২৩ দশমিক ছয় শতাংশের শারীরিক ও মানসিক বৃদ্ধি বয়সের তুলনায় যথেষ্ট কম। - 'জিরো হাঙ্গার: চ্যালেঞ্জস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড' শীর্ষক অনুষ্ঠানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও ওয়েলথাঙ্গারহিলফ যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে। - এতে বলা হয়, বাংলাদেশ ক্ষুধা হ্রাসে অগ্রগতি অর্জন করলেও, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের জন্য যথেষ্ট নয়। - প্রতিবেদনে বাংলাদেশকে মাঝারি মাত্রার ক্ষুধাপীড়িত দেশের তালিকায় রাখা হয়েছে যার জিএইচআই সূচক ১৯.৪। তথ্যসূত্র: The Daily Star Bangla

    Find Tutors

    View all Tutors