Subject
পল্লী বিদ্যুতায়ন বোর্ড
Topic
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী পরিচালক) - ০৭.০২.২০২৫
বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি?
বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি?
ক)
নির্বাসিতাখ)
অক্টোপাসগ)
রায়নন্দিনীঘ)
পদ্মরাগExplanation
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস- পদ্মরাগ (১৯২৪)। অন্যদিকে, - শামসুর রাহমান রচিত উপন্যাস- অক্টোপাস, - ইসমাইল হোসেন সিরাজী রচিত উপন্যাস- রায়নন্দিনী, - সৈয়দ শামসুল হক রচিত উপন্যাস- নির্বাসিতা। --------------------------------- --------------------------------- রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০ – ১৯৩২): - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা ও মুসলিম নারী জাগরণের অগ্রদূত। - নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে এবং সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেছিলেন। - নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। - রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ ডিসেম্বর, ১৮৮০ খ্রিষ্টাব্দে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। - ১৮৯৭ সালে ১৬ বছর বয়সে উর্দুভাষী ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপত্নীক সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। - বিয়ের পর তিনি রোকেয়া খাতুন এর সাথে স্বামীর নাম সাখাওয়াত হোসেন যোগ করেন এবং আর. এস হোসেন নামে লিখতেন। - তিনি মুসলিম নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত ছিলেন তাই তাকে 'মুসলিম নারী জাগরণের অগ্রদূত' বলা হয়। - ১৯০২ সালে তাঁর প্রথম গল্প 'পিপাসা' প্রকাশিত হয় 'নবনূর' পত্রিকায়। - ৩ মে, ১৯০৯ সালে স্বামীর মৃত্যুর পর ১৯১০ সালে কলকাতায় গমন করেন এবং নারী মুক্তির লক্ষ্যে তিনি 'সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল' (১৬ মার্চ, ১৯১১) ও 'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম' (মুসলিম মহিলা সমিতি)- ১৯১৬ প্রতিষ্ঠা করেন। - তিনি ৯ ডিসেম্বর, ১৯৩২ সালে কলকাতায় মারা যান। - তার রচিত "মতিচুর", "অবরোধবাসিনী" ও "সুলতানার স্বপ্ন" উপন্যাসগুলি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা। বেগম রোকেয়ার উলেখযোগ্য রচনার মধ্যে রয়েছে: - মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২), - Sultana’s Dream (নকশাধর্মী রচনা, ১৯০৮), - পদ্মরাগ (উপন্যাস, ১৯২৪), - অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, ১৯৩১) প্রভৃতি।Related questions
আরব ভূখণ্ডের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে?পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কী?বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?১ মেগাওয়াট সমান কত ওয়াট?১.১৬ এর সাধারণ ভগ্নাংশ কোনটি?একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?
