Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
জাতীয় অর্জন
'বেগম রোকেয়া পদক-২০২৪' প্রদান করা হয় কতজন নারীকে?
'বেগম রোকেয়া পদক-২০২৪' প্রদান করা হয় কতজন নারীকে?
ক)
২ জনখ)
৩ জনগ)
৪ জনঘ)
৫ জনExplanation
- সমাজ, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চারজন নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ দেওয়া হয়েছে। - প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই নারীদের বা তাঁদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন। - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ পদক বিতরণ করেন ড. মুহাম্মদ ইউনূস। - মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস ২০২৪ উদ্যাপন ও বেগম রোকেয়া পদক বিতরণের জন্য অনুষ্ঠানটির আয়োজন করে। - পদকজয়ীরা হলেন, শিক্ষাবিদ এবং অধিকার কর্মী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন এবং কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান, শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী তাসলিমা আখতার, বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার রাণী হামিদ এবং নারী অধিকার সংগঠন নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন পারভিন হক। - পুরস্কারপ্রাপ্ত নারীদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, একটি সার্টিফিকেট ও চার লাখ টাকার চেক দেওয়া হয়েছে। তথ্যসূত্র: যুগান্তর।Related questions
বাংলা একাডেমি প্রবর্তিত ২০২৩ সালের 'কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ' ল্ভা করেন কে ?পুলিৎজার পুরস্কার পাওয়া যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভূত চিত্রশিল্পীর নাম কী ?সম্প্রতি জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ পুরস্কার পেয়েছেন কে ?কাজী নজরুল ইসলাম পুরস্কার ২০২৪ প্রদান করা হয় কাকে?বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ পেয়েছেন কতজন কবি-সাহিত্যিক?বাংলা একাডেমির 'রবীন্দ্র পুরস্কার ২০২৫' পেয়েছেন-স্বাধীনতা পুরস্কার-২০২৪ পেয়েছেন কত জন?'ফেডারেল ক্রস অব মেরিট-২০২৪' অর্জন করেছেন কোন বাংলাদেশি?
