Subject

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    Topic

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (মিটার রিডার কাম মেসেঞ্জার) - ০৪.০৫.২০২৪

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর পদবী কী ছিল?

    ক)
    ক্যাপ্টেন
    খ)
    লেফটেন্যান্ট
    গ)
    সিপাহী
    ঘ)
    ল্যান্স নায়েক

    Explanation

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ: - নূর মোহাম্মদ শেখের পদবী ছিল ল্যান্স নায়েক। - তিনি ২৬শে ফেব্রুয়ারি ১৯৩৬ সালে যশোর জেলার নড়াইল মহকুমার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। - ২৬শে ফেব্রুয়ারি ১৯৫৯ সালে তদানিন্তন ইপিআর-এ সৈনিক হিসেবে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় সেক্টর গঠন হলে ৮নং সেক্টরের দায়িত্ব তার উপর ন্যস্ত হয়। - তিনি বয়রা সাব-সেক্টরে নিয়োগ পান এবং এই সাব-সেক্টরের অধীনে গোয়ালহাটি, ছুটিপুর ঘাট, ছুটিপুর সেনাক্যাম্প ও বরনীতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরত্ব প্রদর্শন করেন। - বরনীতে, সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নাজমুল হুদার জীবন রক্ষা করতে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেন। - ৫ই সেপ্টেম্বর ১৯৭১ সালে সুতিপুর প্রতিরক্ষা অবস্থানের সামনে ষ্ট্যান্ডিং পেট্রোলের অধিনায়কের দায়িত্ব পালনকালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করেন প্রায় একাই। - আহত অবস্থায় অধীনস্থ সৈনিকদের নিরাপদে পেছনে পাঠিয়ে দেন এবং শত্রুর মোকাবেলা অব্যাহত রাখার সময় শাহাদাত বরণ করেন। - পরে, তার সহযোদ্ধারা তার মৃতদেহ উদ্ধার করে সীমান্তবর্তী যশোরের কাশীপুরে সমাহিত করেন। - স্বাধীন বাংলাদেশ সরকার তার বীরত্বের স্বীকৃতি হিসেবে তাকে 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে।

    Find Tutors

    View all Tutors