Subject

    Previous Exam (স্কুল পর্যায় -১)

    Topic

    ৭ম শিক্ষক নিবন্ধন- ২০১১ (সহকারী শিক্ষক, সমমান) - ০২.১২.২০১১

    বিশ্ব ব্যাংকের অঙ্গসংস্থা নয় কোনটি?

    ক)
    IBRD
    খ)
    IDA
    গ)
    IMF
    ঘ)
    IFC

    Explanation

    - বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠা হয় ১৯৪৪ সালে । - বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় ২৫ জুন ১৯৪৬। - বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। - সারা বিশ্বের ১৯০টি (১৮৯টি জাতিসংঘের) সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। - এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডিসি। পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে বিশ্বব্যাংক গঠিত: - পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (International Bank for Reconstruction and Development, IBRD) - আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association, IDA), - International Finance Corporation (IFC), - Multilateral Investment Guarantee Agency (MIGA), - International Centre for Settlement of Investment Disputes (ICSID)। অন্যদিকে, » IMF এর পূর্ণরূপ — International Monetary Fund. » এটি প্রতিষ্ঠা করা হয়৷ ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫। » এর কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭। » জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭। » সদর দপ্তর অবস্থিত— ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। » ১৯১ তম সদস্য দেশ – Liechtenstein

    Find Tutors

    View all Tutors