প্রতি বছর অক্টোবর মাসে জার্মানীর ফ্রাংকফুট (Frankfurt) শহরে বিশ্বের বৃহত্তম বইমেলা (Frankfurter Buchmesse) অনুষ্ঠিত হয়। এটি বই প্রকাশনা, সাহিত্যিক অধিকার (rights), এবং বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেলা। কলকাতা বইমেলা এশিয়ার বৃহত্তম।