Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    পরিবেশ ও জলবায়ু

    বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?

    ক)
    পরিবহন
    খ)
    শক্তি খাত
    গ)
    ভবন নির্মাণ
    ঘ)
    শিল্প

    Explanation

    বায়ুমণ্ডলের যেসকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সেসকল গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে। গ্রিন হাউস গ্যাস গুলো হলো: কার্বন ডাই অক্সাইড (CO2), মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), ক্লোরোফ্লোরো কার্বন (CFC)। ২০২৩ সালের IPCC-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী প্রধান অর্থনৈতিক খাতগুলো হলো: শক্তি খাত (Energy Sector): প্রায় ৩৪% শিল্প (Industry): ২৪% AFOLU (কৃষি, বন ও ভূমি ব্যবহার) (Agriculture, Forestry and Other Land Use): ২২% পরিবহন (Transport): ১৫% ভবন (Buildings): ৬%

    Find Tutors

    View all Tutors