Subject

    Govt.Jobs

    Topic

    বাংলাদেশ ডাক বিভাগ (পোস্টম্যান/রানার/অফিস সহায়ক) - ০৯.০২.২০২৪

    বিশেষ্য পদ কত প্রকার?

    ক)
    ২
    খ)
    ৪
    গ)
    ৬
    ঘ)
    ৭

    Explanation

    - কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলে। - বাক্য মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, ধারণা, কর্ম বা গুণের নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। - যেমন: নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি। - বিশেষ্য পদ ছয় প্রকার। যথা: - সংজ্ঞা (নাম) বাচক বিশেষ্য (আনিস, দিল্লি, মেঘনা, আরব সাগর), - জাতিবাচক বিশেষ্য (মানুষ, গরু, ছাগল, পাখি, ফুল, ফল, গাছ, নদী, বাঙালি), - বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য (বই, খাতা, কলম, টেবিল, থালা, বাটি, মাটি, ইট), - সমষ্টিবাচক বিশেষ্য (সভা, জনতা, সমিতি, বাহিনী, মিছিল), - ভাববাচক বিশেষ্য (গমন, দর্শন, ভোজন, শয়ন, পঠন, দেখা, শোনা, করা, করানো) ও - গুণবাচক বিশেষ্য (মধুরতা, তারল্য, তিক্ততা, তারুণ্য, সৌন্দর্য, যৌবন, সুখ, দুঃখ, সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি)।

    Find Tutors

    View all Tutors