- বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট। - এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। - এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত। - এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩১ জুলাই, ২০০৪ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। - এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান। - বিমসটেক এনার্জি সেন্টার প্রতিষ্ঠার লক্ষে ভারত সরকারের সঙ্গে চুক্তি সই হয়েছে। - এ সেন্টার প্রতিষ্ঠিত হবে ভারতের বেঙ্গালুরুতে। - দিল্লিতে এ চুক্তি সই হয়েছে। - বিমসটেক এনার্জি সেন্টার একটি আঞ্চলিক এনার্জি ডাটাবেস পরিচালনা করবে। - বিমসটেক সদস্য দেশগুলোর জাতীয় সংস্থার মধ্যে নেটওয়ার্কিংয়ের জন্য একটি কাঠামো তৈরি করে সহযোগিতা বৃদ্ধি করবে। - এটি গ্রিড আন্তঃসংযোগ, দক্ষতা অর্জনের মাধ্যমে এনার্জি সুরক্ষাকে উন্নীত করবে।