Subject

    নার্সিং

    Topic

    সরকারি কর্মকমিশন (পিএসসি) (সিনিয়র স্টাফ নার্স) - ০২.০৯.২০২৩

    বিদ্যাসাগরের প্রকৃত নাম-

    ক)
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    খ)
    ঈশ্বরচন্দ্র শর্মা
    গ)
    ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
    ঘ)
    ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য

    Explanation

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১): - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রকৃত/পারিবারিক নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। - সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তিনি স্বাক্ষর করতেন ‘ঈশ্বরচন্দ্র শর্মা’ নামে। - তাঁকে বাংলা গদ্যের জনক বলা হয়। - তিনি বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রবর্তন করেন। - ১৮৪৭ সালে বিরাম চিহ্নের ব্যবহার শুরু হয়। বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য তিনি ‘উচ্চবচন ধ্বনিতরঙ্গ’ ও ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত’ সৃষ্টি করেন।

    Find Tutors

    View all Tutors