Subject

    Govt.Jobs

    Topic

    নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (সাব-স্টেশন অ্যাটেনডেন্ট) - ২৭.০১.২০২৪

    বিখ্যাত কবিতা 'শিক্ষা গুরুর মর্যাদা' কার লেখা?

    ক)
    কাজী কাদের নেওয়াজ
    খ)
    আব্দুল কাদির
    গ)
    সুধীন্দ্রনাথ দত্ত
    ঘ)
    কাজী নজরুল ইসলাম

    Explanation

    - শিক্ষকের অসীম মর্যাদা বোঝাতে কবি কাজী কাদের নেওয়াজ লিখেছিলেন ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতাটি। - কাজী কাদের নেওয়াজ (১৯০৯-১৯৮৩) শিক্ষাবিদ, কবি। - ১৯০৯ সালের ১৫ জানুয়ারি মুর্শিদাবাদের তালেবপুরে মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। - তাঁর পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামে। - দেশ বিভাগের পর পূর্ববঙ্গের সাহিত্যচর্চার ধারাকে স্বতন্ত্র মর্যাদায় সুসংগঠিত রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। - প্রেম ও পল্লীর শ্যামল প্রকৃতি তাঁর কবিতায় মনোজ্ঞভাবে প্রকাশিত হয়েছে। - তিনি প্রেসিডেন্ট পুরস্কার, শিশুসাহিত্যের জন্য বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৩) এবং মাদার বক্শ পুরস্কার লাভ করেন। - ১৯৮৩ সালের ৩ জানুয়ারি স্বগ্রামে তাঁর মত্যু হয়। কাজী কাদের নেওয়াজের গুরুত্বপূর্ণ রচনাবলি হলো: - মরাল (১৯৩৬), - দাদুর বৈঠক (১৯৪৭), - নীল কুমুদী (১৯৬০), - মণিদীপ, - কালের হাওয়া, - মরুচন্দ্রিকা, - দুটি পাখি দুটি তারা (১৯৬৬), - উতলা সন্ধ্যা ইত্যাদি। সোর্সঃ বাংলা পিডিয়া ।

    Find Tutors

    View all Tutors