ভারতীয় উপমহাদেশে তথা বাংলাদেশে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনামলের স্মৃতিবিজড়িত বাহাদুর শাহ পার্ক ঢাকার ঐতিহ্য ও গৌরব বহন করে আসছে। পুরান ঢাকার সদরঘাটের কাছে লক্ষ্মীবাজারে এই ময়দানের প্রথম নাম ছিল ‘আন্টাঘর’। এরপর এর নামকরণ হয় ভিক্টোরিয়া পার্ক। এখন এটি বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত।