Subject

    বাংলা সাহিত্য

    Topic

    গ্রন্থ ও গ্রন্থকার

    বাস্তব অভিজ্ঞতার উপর গোয়েন্দাভিত্তিক উপন্যাস লিখেন কোন লেখক?

    ক)
    আবু ইসহাক
    খ)
    আবুল ফজল
    গ)
    আবু জাফর ওবায়দুল্লাহ
    ঘ)
    আল মাহমুদ

    Explanation

    আবু ইসহাক (১৯২৬-২০০৩): কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা৷ - আবু ইসহাকের প্রথম উপন্যাস 'সূর্য দীঘল বাড়ি'। এই উপন্যাসের উপজীব্য বিষয় হলো পঞ্চাশের মন্বন্তর,  এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে ১৯৭৯ সালে, যা বাংলাদেশের প্রথম সরকারি অনুদান প্রাপ্ত চলচ্চিত্র। - পদ্মার পলিদ্বীপ (আবু ইসহাক রচিত দ্বিতীয় সামাজিক উপন্যাস। এটি পদ্মার বুকে জেগে উঠা চরে শ্রমজীবী মানুষের সংগ্রাম নিয়ে রচিত একটি উপন্যাস।), - ১৯৫০ সালে বাংলাদেশে (পূর্ব পাকিস্তান) 'জাল নোট" এর কয়েকটি মামলার তদন্তভারের দায়িত্ব পরে গোয়েন্দা কর্মকর্তা আবু ইসহাকের ওপর। সেই অভিজ্ঞতার বাস্তব সংকলন 'জাল' উপন্যাসটি। তাঁর প্রকাশিত গল্পগ্রন্থঃ - 'হারেম (১৯৬২, - মহাপতঙ্গ (১৯৬৩)'। তাঁর রচিত একমাত্র নাটকঃ - জয়ধ্বনি।

    Find Tutors

    View all Tutors