Subject
Govt.Jobs
Topic
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (হিসাবরক্ষক) - ২৯.১০.২০২২
‘বাঙালির ইতিহাস' বইটির লেখক কে?
‘বাঙালির ইতিহাস' বইটির লেখক কে?
ক)
নীহাররঞ্জন রায়খ)
নীহাররঞ্জন দাসগ)
নীহাররঞ্জন গুপ্তঘ)
আশুতোষ মুখোপাধ্যায়Explanation
নীহাররঞ্জন রায় রচিত ‘বাঙ্গালীর ইতিহাস : আদি পর্ব' (১৯৪৯) প্রথমে ‘বুক এম্পোরিয়াম' এবং পরবর্তীতে দে'জ পাবলিশিং, কলকাতা থেকে প্রকাশিত হয়। ১৯২৭ থেকে ১৯৩৩ সালে তিনি কিছুকাল তাঁর শিক্ষক অধ্যাপক বেণীমাধব বড়ুয়ার সাথে বার্মায় কাটান এবং একত্রে বার্মিজ মন্দির স্থাপত্যের উপর ব্যাপক গবেষণা চালান। এ গবেষণার ফলে কারুশিল্পের প্রতি তাঁর আকর্ষণ গভীর হয় এবং তিনি উপলব্ধি করেন যে সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতির বৃহত্তর পরিমণ্ডল থেকে বিচ্ছিন্নভাবে শিল্পকলা সম্পর্কে অধ্যয়ন করা যায় না। বার্মাতেই তাঁর মনে বিভিন্ন জাতিগোষ্ঠীর অবিচ্ছিন্নতার ধারণা দৃঢ়বদ্ধ হয়, যা পূর্ণ পরিণতি লাভ করে ১৯৪৯ সালে প্রকাশিত ‘বাঙ্গালীর ইতিহাস' গ্রন্থে। গ্রন্থটির মোট ১৫টি অধ্যায়ে প্রাচীন বাঙালি জীবনের সকল দিক হাজার বছর ধরে কালের স্রোতের আঘাতে আঘাতে কেমন করে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করলো, তা তলিয়ে দেখার ও বোঝার এবং যুক্তি ও প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।Related questions
‘পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে উঠে ...?নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম?জিরোসাম গেম (Zero Sum game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট?Law of the Sea Convention অনুযায়ী উপকূল থেকে কতদূর পর্যন্ত Exclusive Economic Zone হিসেবে গণ্য?জাতিসংঘের ‘Champion of the Earth' খেতাবপ্রাপ্ত কে?চা পাতায় কোন ভিটামিন থাকে?নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
