Subject
Govt.Jobs
Topic
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (বিভিন্ন পদ) - ২১.০৬.২০২৫
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?
ক)
মহাশ্মশানখ)
বৃত্রসংহারগ)
তিলোত্তমাসম্ভব কাব্যঘ)
মেঘনাদবধ কাব্যExplanation
- রামায়ণের কাহিনী অবলম্বনে বীর রসের অমিত্রাক্ষর ছন্দে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাবের সংমিশ্রণে মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের সর্বপ্রথম, সর্বশ্রেষ্ঠ ও সার্থক মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য' (১৮৬১) । - ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবের স্বাধীনতা মন্ত্রে উজ্জীবিত হয়ে রাবণকে নায়ক ও রামকে খলনায়ক করে তিনি রচনা করেন এই অমর মহাকাব্য। - বীরবাহুর মৃত্যুসংবাদ থেকে মেঘনাদ হত্যা, প্রমীলার চিতারোহণ পর্যন্ত নয় খণ্ডে মোট তিন দিন ও দুই রাতের ঘটনায় সম্পন্ন 'মেঘনাদবধ কাব্য'। - এটি প্রথম ইংরেজিতে অনুবাদ করেন রাজনারায়ণ বসু। গ্রন্থটি উৎসর্গ করেন এটি মুদ্রণের ব্যয়বহনকারী রাজা দিগম্বর মিত্রকে। - চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা। অন্য অপশন- - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত দুই খণ্ডে বিভক্ত জনপ্রিয় আখ্যানকাব্য ' বৃত্রসংহার ' (১ম খণ্ড- ১৮৭৫, ২য় খণ্ড- ১৮৭৭), যা মহাকাব্য হিসেবে পরিচিত। - কায়কোবাদ রচিত মহাকাব্য ' মহাশশ্মশান ' (১৯০৪)। - মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য: তিলোত্তমা সম্ভব কাব্য। মাইকেল মধুসূদন দত্তের- - প্রথম নাটক: শর্মিষ্ঠা(১৮৫৯)। - প্রথম কাব্য: তিলোত্তমা সম্ভব কাব্য(১৮৬০)। - মহাকাব্য: মেঘনাদবধ কাব্য(১৮৬১)। - শ্রেষ্ঠদান: অমিত্রাক্ষর ছন্দ। ♦ সাহিত্য স্বীকৃতি : ১.আধুনিক বাংলা কবিতার জনক ২.অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। ৩.প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা। ৪.সার্থক প্রহসন রচয়িতা। ৫.সার্থক নাটক রচয়িতা। ৬.বাংলাভাষায় সনেটের প্রবর্তক। ♦ সাহিত্য কর্ম: - মহাকাব্য: মেঘনাদবধ, তিলোত্তমাসম্ভব কাব্য। - গীতিকাব্য : বীরাঙ্গনা কাব্য,ব্রজাঙ্গনা কাব্য,চতুর্দশপদী কবিতাবলি। - নাট্যগ্রন্থ : শর্মিষ্ঠা,পদ্মাবতী, কৃষ্ণকুমারী,মায়াকানন। - প্রহসন :বুড়ো শালিকের ঘাঁরে রোঁ, একেই কি বলে সভ্যতা। - গদ্যকাব্য : হেক্টর বধ - ইংরেজি কাব্য: Captive lady, Vision of the past.Related questions
যদি কোন বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, তবে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?'হর্ষ' শব্দের বিপরীত শব্দ কোনটি?একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার হলে চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা হবে:কোন বানানটি শুদ্ধ?ঘণ্টায় ৬০ কি.মি. বেগে একটি গাড়ি ঢাকা থেকে সাভার যায় এবং এর মধ্যবর্তী দূরত্ব ৮০ কি.মি. ৪০০ মিটার। গাড়িটির চাকার পরিধি ৪ মিটার হলে, উক্ত দূরত্ব যেতে চাকাটি কতবার ঘুরবে?কোন কবি 'কবিশেখর' উপাধিতে ভূষিত হয়েছিলেন?২ : ৩ অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি ৫ : ১ হবে?'শিবরাত্রির সলতে' বাগধারাটির অর্থ কী?
