Subject
প্রকৌশলী
Topic
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) (উপ সহকারী প্রকৌশলী) - ২৭-০৪-২০২৪
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
ক)
বিষাদ সিন্ধুখ)
আলালের ঘরের দুলালগ)
কপালকুণ্ডলাঘ)
দুর্গেশনন্দিনীExplanation
- বাংলা সাহিত্যের প্রথম সফল ঔপন্যাসিক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। - তিনি ১৮৩৮ সালের ২৭ জুন চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। - উপনিবেশিক সরকারের কর্মকর্তা হিসেবে বঙ্কিমচন্দ্র তাঁর দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। - তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ কর্তৃপক্ষ তাঁকে ১৮৯১ সালে ‘রায়বাহাদুর’ এবং ১৮৯৪ সালে ‘Companion of the Most Eminent Order of the Indian Empire’ (CMEOIE) উপাধি প্রদান করে। - তাঁর প্রথম দিকের বাংলা ও ইংরেজি রচনা (ললিতা, মানস, Adventures of a Young Hindu এবং Rajmohan’s Wife)। - বঙ্কিমচন্দ্র তাঁর হিন্দুজাতির পুনরুত্থান বিষয়ক প্রবন্ধ ও গ্রন্থে ‘বন্দে মাতরম্’, ‘মাতৃভূমি’, ‘জন্মভূমি’, ‘স্বরাজ’, ‘মন্ত্র’ প্রভৃতি নতুন শ্লোগান তৈরি করেছিলেন। - তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। - তার লেখা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাসঃ - কপালকুণ্ডলা - মৃণালিনী - বিষবৃক্ষ - ইন্দিরা - যুগলাঙ্গুরীয় - রাজসিংহ - আনন্দমঠ - দেবী চৌধুরানী, - চন্দ্রশেখর - রাধারানী - রজনী - কৃষ্ণকান্তের উইল ইত্যাদি। সোর্সঃ বাংলা পিডিয়া।Related questions
সন্ধি বিচ্ছেদ করুনঃ 'সংগীত'।কোনটি ক্রমবাচক শব্দ?অপমান শব্দে 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?কোন স্কুলের ছাত্রসংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রত্যেক বারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্রসংখ্যা কত?একটি বাঁশের ০.১৫ অংশ কাদায় ও ০.৬৫ অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য ৪ মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?২.৫ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় ২৮,৯০০ লিটার পানি ধরে। এর ভিতরে এলুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে ৫ টাকা হিসাবে মোট কত খরচ পড়বে?মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
