Subject

    রেলওয়ে

    Topic

    বিপিএসসি (বাংলাদেশ রেলওয়ে) (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) - ০৫.০৭.২০২৪

    বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস-

    ক)
    আলালের ঘরের দুলাল
    খ)
    দুর্গেশ নন্দিনী
    গ)
    হুতোম প্যাঁচার নকশা
    ঘ)
    ঘরে বাইরে

    Explanation

    - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)। - তিনি ১৮৬২ সালে উপন্যাসটি রচনা শুরু করেন এবং ১৮৬৩ সালে খুলনার ডেপুটি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকালে রচনা শেষ করেন। - উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৬৫ সালে ষোড়শ শতাব্দীর শেষ পর্যায়ে উড়িষ্যার অধিকার নিয়ে মোঘল ও পাঠানদের মধ্যে যে সংগ্রামের সূচনা হয়েছিল, তারই পটভূমিকা এ উপন্যাসের উপজীব্য। - 'দুর্গেশনন্দিনী' অর্থ দুর্গ প্রধানের কন্যা। - উল্লেখযোগ্য চরিত্র: কুমার জগৎসিংহ, ওসমান, আয়েশা, তিলোত্তমা। - এ উপন্যাসের প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন সিরাজী 'রায়নন্দিনী' উপন্যাস লিখেন। অন্যদিকে, - প্যারীচাঁদ মিত্র রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮)। - রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক চলিত ভাষায় রচিত উপন্যাস 'ঘরে-বাইরে'। - কালীপ্রসন্ন সিংহ রচিত রম্য রচনা 'হুতোম প্যাঁচার নকশা' (১৮৬২)।

    Find Tutors

    View all Tutors