Subject
খাদ্য অধিদপ্তর
Topic
খাদ্য অধিদপ্তর (সহকারী পরিচালক)- ০৩-০৮-২০০১
বাংলা সাহিত্যের প্রথম সফল ঔপন্যাসিক -
বাংলা সাহিত্যের প্রথম সফল ঔপন্যাসিক -
ক)
রবীন্দ্রনাথ ঠাকুরখ)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়গ)
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ঘ)
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়Explanation
- বাংলা সাহিত্যের প্রথম সফল ঔপন্যাসিক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। - তিনি ১৮৩৮ সালের ২৭ জুন চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। - উপনিবেশিক সরকারের কর্মকর্তা হিসেবে বঙ্কিমচন্দ্র তাঁর দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। - তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ কর্তৃপক্ষ তাঁকে ১৮৯১ সালে ‘রায়বাহাদুর’ এবং ১৮৯৪ সালে ‘Companion of the Most Eminent Order of the Indian Empire’ (CMEOIE) উপাধি প্রদান করে। - তাঁর প্রথম দিকের বাংলা ও ইংরেজি রচনা (ললিতা, মানস, Adventures of a Young Hindu এবং Rajmohan’s Wife)। - বঙ্কিমচন্দ্র তাঁর হিন্দুজাতির পুনরুত্থান বিষয়ক প্রবন্ধ ও গ্রন্থে ‘বন্দে মাতরম্’, ‘মাতৃভূমি’, ‘জন্মভূমি’, ‘স্বরাজ’, ‘মন্ত্র’ প্রভৃতি নতুন শ্লোগান তৈরি করেছিলেন। - তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। - তার লেখা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাসঃ - কপালকুণ্ডলা - মৃণালিনী - বিষবৃক্ষ - ইন্দিরা - যুগলাঙ্গুরীয় - রাজসিংহ - আনন্দমঠ - দেবী চৌধুরানী, - চন্দ্রশেখর - রাধারানী - রজনী - কৃষ্ণকান্তের উইল ইত্যাদি। সোর্সঃ বাংলা পিডিয়া।Related questions
সুয়েজ খাল কোন দুই সাগরকে যুক্ত করে?নিচের কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্গত নয়?মহাকাশে প্রথম আনন্দ ভ্রমণকারী কে?কোন ইসরাইলি নেতার আল আকসা মসজিদে এলাকা সফরকে কেন্দ্র করে বর্তমান মধ্যপ্রাচ্য সংকট শুরু হয়?লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম কি?দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন?পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?কোন ইউরোপীয় সর্বপ্রথম সমুদ্রপথে ভারতে আগমন করেন?
