Subject
Govt.Jobs
Topic
বাংলাদেশ নির্বাচন কমিশন (অফিস সহায়ক) – ৩১.০৩.২০২৩
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি?
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি?
ক)
মৃত্যুক্ষুধাখ)
বাঁধনহারাগ)
কুহেলিকাঘ)
যোগাযোগExplanation
কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস ‘বাঁধনহারা' (১৯২৭)। ১৯২১ সাল থেকে এটি ধারাবাহিকভাবে ‘মোসলেম ভারত' পত্রিকায় ছাপা হয়। পত্রিকায় প্রকাশিত এ উপন্যাসের কিছু অংশ ১৯২৭ সালে গ্রন্থাকারে প্রকাশের সময় বাদ পড়ে যায়। পরবর্তীতে তা খুঁজে পাওয়া গেলে ১৯ মে, ২০০৬ সালে দৈনিক ‘প্রথম আলো' পত্রিকায় প্রকাশিত হয়। এ গ্রন্থের পত্র সংখ্যা ১৮টি। নুরুর সাথে মাহবুবার প্রণয় এবং বিয়ের উদ্যোগ অনেক এগিয়ে গেলে হঠাৎ নুরু পালিয়ে গিয়ে সৈনিক জীবন গ্রহণ করে। অনেকের মতে, এ উপন্যাসের নুরুই নজরুল। চরিত্র: নুরুল হুদা, মাহবুবা, সাহসিকা, রাবেয়া। নজরুল রচিত অন্যান্য উপন্যাস: ‘মৃত্যুক্ষুধা' (১৯৩০), 'কুহেলিকা’ (১৯৩১)। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস ‘যোগাযোগ’ (১৯২৯)।Related questions
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থটির রচয়িতা-কোনটি সংখ্যাটি সবচেয়ে বড়?সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য দেখা যায়-১ মার্কিন ডলার = ১০৩.৫ টাকা হলে ৩০০ মার্কিন ডলার বাংলাদেশি কত টাকার সমান?বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি?রায়হান এক একর জমিতে ধান চাষ করে ৪০০ কেজি ধান পেয়েছে। প্রতি কেজি ধানে ৭০০ গ্রাম চাল পাওয়া গেলে কী পরিমাণ চাল পেল?শুদ্ধ বানান কোনটি?
